Cart (0)

Trams and Condition

Trams and Condition

প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলী

  1. Compac Market প্রতিটি প্রোডাক্টের আন্তর্জাতিক, দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি নীতিমালা অনুসরণ করে।
  2. ওয়ারেন্টি হলো উৎপাদনকারী বা আমদানিকারক এবং ক্রেতার মধ্যে একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে উৎপাদনকারী বা আমদানিকারক বিক্রিত পণ্যের মেরামত বা প্রতিস্থাপনের দায়িত্ব গ্রহণ করে। Compac Market ক্রেতা এবং উৎপাদনকারী/আমদানিকারকের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
  3. Compac Market কর্তৃক আমদানিকৃত অধিকাংশ প্রোডাক্টের ওয়ারেন্টি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হয় এবং অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রোডাক্ট পরিবর্তন করে দেওয়া হয়।
  4. বিক্রিত সকল প্রোডাক্টে ওয়ারেন্টি প্রযোজ্য নয়। শুধুমাত্র যেসব প্রোডাক্টের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ারেন্টি ঘোষণা করে, সেসব প্রোডাক্টের ক্ষেত্রেই ওয়ারেন্টি কার্যকর হবে।
  5. ল্যাপটপের ব্র্যান্ড ও মডেলভেদে ওয়ারেন্টি ১–৩ বছর হতে পারে। তবে সকল ল্যাপটপের ব্যাটারি ও অ্যাডাপ্টারের ওয়ারেন্টি শুধুমাত্র ১ বছর।
  6. ওয়ারেন্টির আওতাভুক্ত কোনো প্রোডাক্টে ত্রুটি ধরা পড়লে, মেরামতের মাধ্যমে তা সমাধান করা হবে অথবা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হবে।
  7. নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট স্টকে না থাকলে Compac Market সমমানের অন্য কোনো ব্র্যান্ডের পণ্য দিয়ে পরিবর্তন করে দিতে পারে।
  8. একই বা সমমানের পণ্য স্টকে না থাকলে অবচয় ও মূল্য সমন্বয়ের মাধ্যমে উন্নত মানের অন্য কোনো প্রোডাক্ট প্রদান করা হতে পারে।
  9. মেরামত বা পরিবর্তনের উপযোগী কোনো পণ্য উপলব্ধ না থাকলে বিক্রয়মূল্যের অবচয় সমন্বয় করে অর্থ ফেরত দেওয়া হতে পারে।
  10. প্রোডাক্ট ব্যবহারের সময় অথবা সার্ভিস চলাকালে কোনো সফটওয়্যার বা ডাটা হারিয়ে গেলে বা নষ্ট হলে তার জন্য Compac Market দায়ী থাকবে না।
  11. ওয়ারেন্টি সার্ভিস সম্পন্ন হতে সাধারণত ৫–৭ দিন থেকে সর্বোচ্চ ৩৫–৪০ দিন অথবা প্রয়োজন অনুযায়ী আরও বেশি সময় লাগতে পারে।
  12. অধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ণ প্রোডাক্ট রিপেয়ার করা হয় না; বরং নষ্ট হওয়া যন্ত্রাংশ পরিবর্তন করা হয় এবং প্রয়োজন হলে বিদেশ থেকে আমদানি করা হয়।
  13. বিক্রয়ের সময় কাস্টমাইজ করা অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সেটআপ ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।
  14. লাইফটাইম ওয়ারেন্টি বলতে বোঝায়, পণ্যটি বাজারে প্রচলিত থাকা পর্যন্ত ওয়ারেন্টি কার্যকর থাকবে। পণ্যটি EOL (End of Life) হলে লাইফটাইম ওয়ারেন্টি প্রযোজ্য হবে না। BCS নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ২ বছর পর্যন্ত এই সুবিধা প্রযোজ্য হতে পারে।
  15. ওয়ারেন্টির আওতার বাইরে যেকোনো সার্ভিসের জন্য Compac Market প্রযোজ্য সার্ভিস চার্জ নির্ধারণ করতে পারবে।
  16. সার্ভিসের সময় অতিরিক্ত যন্ত্রাংশ প্রয়োজন হলে তা ক্রেতা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন অথবা অগ্রিম মূল্য পরিশোধের মাধ্যমে Compac Market থেকে সংগ্রহ করতে পারবেন।
  17. ফ্রি সফটওয়্যার বা হার্ডওয়্যার টিউনিংয়ের ফলে কোনো সমস্যা সৃষ্টি হলে তার দায়ভার Compac Market বহন করবে না।
  18. মনিটরের Dead Pixel সংক্রান্ত ওয়ারেন্টি ক্লেইমের জন্য কমপক্ষে ৩ (তিন) বা তার বেশি দৃশ্যমান ডেড পিক্সেল থাকতে হবে।
  19. ওয়ারেন্টি ক্লেইম করার সময় প্রোডাক্টের মূল বক্স সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক।