Cart (0)

Returns

Returns

Compac Market থেকে পণ্য রিটার্ন ও রিফান্ড পলিসি


  1. শপ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই শপে বিক্রয়কর্মীর সামনে চেক করে কিনবেন। পরবর্তীতে সমস্যা হলে যদি পণ্যে ওয়ারেন্টি থাকে তবে তা ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।
  2. অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাওয়ার পর যদি ম্যানুফ্যাকচারিং ত্রুটি পাওয়া যায়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে যোগাযোগ করতে হবে। তবে পণ্যে কোনো স্ক্র্যাচ থাকা যাবে না এবং মূল বক্স অক্ষত থাকতে হবে, অন্যথায় পণ্য পরিবর্তনযোগ্য হবে না।
  3. অনলাইন অর্ডারের প্যাকেজ দেখে যদি মনে হয় এটি আপনার অর্ডারকৃত পণ্য নয়, তাহলে ব্যবহার বা বক্স নষ্ট করার পূর্বেই আমাদের সাথে যোগাযোগ করুন। বক্স খুলে ব্যবহার করলে বা ক্ষতিগ্রস্ত করলে পরবর্তীতে পণ্য পরিবর্তনযোগ্য হবে না।
  4. ত্রুটিযুক্ত পণ্য Compac Market থেকে পরিবর্তনযোগ্য। আমাদের টেকনিক্যাল টিম পণ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
  5. ডেলিভারি ম্যানের মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে চাইলে ২০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ঢাকার বাইরে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্য ভাঙা, পোড়া বা জ্বলা অবস্থায় পাওয়া গেলে তার সম্পূর্ণ দায় ক্রেতাকে বহন করতে হবে।
  6. Compac Market-এর ওয়েবসাইটে প্রদত্ত বিবরণ অনুযায়ী পণ্য ক্রয়ের পর যদি সেটি আপনার ডিভাইসে সমর্থিত না হয় অথবা ব্যক্তিগত কারণে আর কিনতে না চান, তাহলে সেই কারণে পণ্য ফেরত বা পরিবর্তন করা যাবে না।
  7. কোনো ধরনের সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর তা রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়।
  8. গ্রহণযোগ্য কারণে পণ্য রিটার্ন বা মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় প্রয়োজন হতে পারে।
  9. সকল ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং POS পেমেন্টের রিফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য রিফান্ড চার্জ কেটে রাখা হবে।
  10. কুরিয়ারের মাধ্যমে পণ্য গ্রহণের সময় যদি প্যাকেট ছেঁড়া বা পণ্য ভাঙা দেখা যায়, তাহলে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ করবেন না। ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করলে পরবর্তীতে এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  11. পেমেন্টের সময় যদি কোনো ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করা হয়ে থাকে, তাহলে রিফান্ডের সময় সেই ক্যাশব্যাকের সমপরিমাণ অর্থ সমন্বয় করা হবে।

Have more questions?

Contact us, we're happy to help.