শুধুমাত্র পণ্য স্টকে থাকলে এক্সপ্রেস ডেলিভারির জন্য অর্ডার গ্রহণ করা হয়।
ডেলিভারি চার্জ পণ্যের আকার, ওজন এবং ডেলিভারি লোকেশন অনুযায়ী নির্ধারণ করা হবে।
এক্সপ্রেস ডেলিভারি শুধুমাত্র সেদিনই প্রযোজ্য হবে, যদি দুপুর ১২:০০ টার পূর্বে অর্ডার নিশ্চিত করা হয়।
দুপুর ১২:০০ টার পূর্বে নিশ্চিত হওয়া অর্ডার একই কর্মদিবসে ডেলিভারির জন্য প্রসেস করা হবে।
বড় বা ভারী পণ্যের ক্ষেত্রে ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে। প্রয়োজনে আমাদের প্রতিনিধি আপনাকে পূর্বেই অবহিত করবেন।
দুপুর ১২:০০ টার পরে নিশ্চিত হওয়া এক্সপ্রেস অর্ডার পরবর্তী কর্মদিবসে প্রসেস ও ডেলিভারি করা হবে।
কুরিয়ার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে অর্ডার নিশ্চিত হওয়ার পর সর্বোচ্চ ২৪ কর্মঘণ্টার মধ্যে পণ্য কুরিয়ার সার্ভিসে হস্তান্তর করা হবে।
এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে কোনো ধরনের ফ্রি ডেলিভারি অফার প্রযোজ্য নয়।
এক্সপ্রেস ডেলিভারির জন্য নির্ধারিত সময়সীমা ২৪ কর্মঘণ্টা। যদি কোনো অনিবার্য কারণে এই সময়সীমা অতিক্রম করে, তাহলে গ্রাহকের কাছ থেকে শুধুমাত্র সাধারণ (Regular) ডেলিভারি চার্জ নেওয়া হবে; এক্সপ্রেস চার্জ প্রযোজ্য হবে না (শর্তসাপেক্ষ)।